শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
লালমনিরহাটের রত্নাই নদীর উপর ব্রীজ নির্মাণ কাজে ধীরগতি

লালমনিরহাটের রত্নাই নদীর উপর ব্রীজ নির্মাণ কাজে ধীরগতি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রায় সাড়ে ৩বছর ধরে বন্ধ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ হইতে দুড়াকুটি জিসি সড়কে রত্নাই নদীর উপর ১২০মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ হইতে দুড়াকুটি জিসি সড়কে রত্নাই নদীর উপর ১২০মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২৮ জানুয়ারি। ব্রীজ নির্মাণ কাজের শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সালেহ্ মোঃ সাঈদ। উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু পিলার আর একটি গার্ডার বসানোর পর প্রায় সাড়ে ৩বছর ধরে নির্মাণ কাজ স্থগিত রয়েছে।

রত্নাই নদীতে ব্রীজ না থাকায় নানা ভোগান্তিতে এখানকার ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ। এখনো খেয়া ঘাটে নৌকার মাধ্যমে মানুষ পাড়াপাড় হচ্ছে। উক্ত ব্রীজের ঠিকাদার গোলাম রব্বানী মর্মে জানা গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র কর্মকর্তারা ব্রীজের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাববার তাগিদের কথা বললেও পুনরায় কাজ এখনও শুরু হয়নি। যা শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।

উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে এমএলএসএস পর্যন্ত ঘুষ না পাওয়া পর্যন্ত কোন ধরনের কাজ করতে চান না মর্মে টক অব দ্য টাউনে পরিণত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone