শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন ২০২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৩টায় সিভিল সার্জন অফিস লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকা এর সহযোগিতায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা (চঃদাঃ) মোঃ আব্দুল মান্নান। এ সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সিভিল সার্জন অফিস লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ লালমনিরহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ০৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২২হাজার ৩শত ৬২জন, ০৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৬৭জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭৭হাজার ৩শত ১৭জন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শত ২৮জন। মোট কেন্দ্রের সংখ্যা ১হাজার ১শত ২৬টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone