শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে চলছে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন

লালমনিরহাটে চলছে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন

লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।

 

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা হতে শুরু হওয়া লালমনিরহাট জেলার ২টি (কালীগঞ্জ ও আদিতমারী) উপজেলার কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

 

কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন। নির্বাচনে ৫জন চেয়ারম্যান, ১১জন ভাইস চেয়ারম্যান, ৫জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান, ৫জন ভাইস চেয়ারম্যান ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মাহবুবুজ্জামান আহমেদ (ঘোড়া), রাকিবুজ্জামান আহমেদ (আনারস) ও মোঃ তারিকুল ইসলাম তুষার (হেলিকপ্টার) প্রতীক এ নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে কমল কৃষ্ণ সরকার (তালা), দেবদাস কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব), মোঃ আবির হোসেন চৌধুরী (টিউবওয়েল), মোঃ শাহজাহান প্রামানিক (মাইক), মোঃ সাব্বির আহম্মেদ (টিয়া পাখি) প্রতীক এ নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মদ নাজনীন রহমান (ফুটবল), মোছাঃ নিলুফা আখতার (কলস) প্রতীক এ নির্বাচন করছেন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ১৩হাজার ৯শত ৫২জন।

 

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান, ৬জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মোঃ ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল), মোঃ রফিকুল আলম (আনারস) প্রতীক এ নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ মাইদুল ইসলাম সরকার (উড়োজাহাজ), আব্দুর রাজ্জাক (মাইক), চিত্ত রঞ্জন সরকার (চশমা), মোঃ আশরাফুল আলম (টিয়া পাখি), মোঃ রাসেল মাহফুজ (টিউবওয়েল), শ্রী মিলন কুমার বর্মন (তালা) প্রতীকে এ নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা ছামসুন নাহার (পদ্মফুল), মোছাঃ জেসমিন আকতার (সেলাই মেশিন), মোছাঃ নার্গিস পারভীন আমিনা (বৈদ্যুতিক পাখা) প্রতীক এ নির্বাচন করছেন। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৯৪হাজার ৫শত ৭৬জন।

 

তবে ভোটাররা বলছেন, মুল প্রতিদ্বন্ধিতা হবে ক্ষমতাসীন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone