শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
বিশ্ব মা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিশ্ব মা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ মে) দুপুর ১২টা ৩০মিনিটে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিনা আফরোজ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বিশিষ্ট সমাজসেবী, কবি ও লেখক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী। বক্তব্য রাখেন খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর সুজাতা বেগম, লালমনিরহাট সিভিল সার্জন অফিসের সমন্বয়ক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন রাজু, মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রশিদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মায়েরা উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাটের রত্নগর্ভা মা হাসিনা বানুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone