শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ১০, মহিলা ভাইস চেয়ারম্যান ৬জন বৈধভাবে মনোনীত প্রার্থী; ১জন চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল!

লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ১০, মহিলা ভাইস চেয়ারম্যান ৬জন বৈধভাবে মনোনীত প্রার্থী; ১জন চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল!

উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম, হাতীবান্ধা) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ১০জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন। তবে ১জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন, মোঃ রুহুল আমীন বাবুল, মোঃ রেজাউল করিম। পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মোঃ আবদুল্লা-আল মামুন, মোঃ মোফাজ্জল হোসেন। পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মির্জা সাইরী তানিয়া, মোছাঃ লতিফা আক্তার, রেজওয়ানা পারভীন।

 

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মশিউর রহমান মামুন, মোঃ লিয়াকত হোসেন, মোঃ হাবিবুর রহমান সাতা, শাহানা ফেরদৌসী। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ মজিবুল আলম এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- এএসএম শামসুজ্জামান, দুলাল চন্দ্র বর্মন, বাপ্পী শোয়েব আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলা উদ্দিন, মোঃ জুয়েল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী। হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মোছাঃ নাছরিন বেগম, মোছাঃ মাকতুফা রহমান, মোছাঃ শারমিন সুলতানা সাথী।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফর কবীর সরকার বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, পরদিন ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের লালমনিরহাটের ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

তিনি আরও বলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ মজিবুল আলম এর মনোনয়নপত্র বাছাই এ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পাবেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone