শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাট চেম্বারের নব নির্বাচিত পরিচালনা পর্ষদ এর শপথ গ্রহণ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট চেম্বারের নব নির্বাচিত পরিচালনা পর্ষদ এর শপথ গ্রহণ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৫ এর শপথ গ্রহণ অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের কালীবাড়ীস্থ চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ শপথ গ্রহণ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবীর প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ুন কবীর মিঠুল, সদস্য সচিব প্রতাপ চন্দ্র রায়, সদস্য প্রদীপ কুমার পোদ্দার, এ্যাড. মোঃ শফিকুল ইসলাম শফি, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুমন খান, পরিচালক আলহাজ্ব শাহ আলম শেখ, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, মোঃ আশিকুজ্জামান সোহাগ, মোঃ হুমায়ুন কবীর সওদাগর, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রিপন, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ এনামুল হক, মোঃ জহুরুল ইসলাম টিটু, মোঃ শাহাদত হোসেন বাবু, মোঃ রমজান আলী সুজন, মোঃ কাওছারসহ অন্যান্য জেনারেল ও এ্যাসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় ২০২৩ সালের অডিট রিপোর্ট (আয়-ব্যয়) অনুমোদন ও ২০২৪ সালের অডিট ফি নির্ধারণ সম্পর্কে তুলে ধরা হয়।

 

সাধারণ সদস্যগণ তাদের বক্তৃতায় সংগঠনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তা সমাধানে কার্যনির্বাহী পর্ষদ ব্যবস্থা নিবেন মর্মে প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone