শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদের ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ ঘুরতে আসুন ‎লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা-এঁর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎হাতীবান্ধায় ২ সদস্যের ভিজিএফের বাছাই কমিটি; একজন বিএনপি নেতা, অন্যজন নেতার স্ত্রী ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
বিয়ে করতে এসে জরিমানা দিলো বর

বিয়ে করতে এসে জরিমানা দিলো বর

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিয়ে করতে এসে বরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মুচলেকা দিতে হয়েছে।

 

গতকাল শনিবার ১১ জুলাই রাতে হাতীবান্ধা উপজেলা থেকে বর দেলোয়ার হোসেন (২৮) পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আব্দুল জব্বারের বাড়িতে বিয়ে করতে এসেছিলেন। কনের বয়স ছিল মাত্র ১৬বছর।

বর দেলোয়ার হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের আবু হোসেনের পুত্র।

 

এই খবর পৌঁছে যায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের কাছে। রাত পৌনে ১২টায় তিনি ছুটে আসেন ওই বিয়ে বাড়িতে।

 

ভ্রাম্যমাণ আদালত বর দেলোয়ার হোসেনকে ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দেলোয়ার হোসেন জরিমানার অর্থ এবং মুচলেকা দিয়ে ছাড়া পান।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মশিউর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

 

তিনি আরও জানান, বাল্য বিয়ের জন্য এ বরের জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রদানের পর তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone