শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
লালমনিরহাট পৌরসভার সড়কের বেহাল দশা

লালমনিরহাট পৌরসভার সড়কের বেহাল দশা

খানাখন্দে ভরে গেছে লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা (নয়ারহাট) উত্তর সাপটানা (শখের বাজার) সড়ক এলাকা। দীর্ঘ দিন থেকে সংস্কার নেই, প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পূর্ব সাপটানা (নয়ারহাট) থেকে উত্তর সাপটানা (শখের বাজার) কাপের্টিং করা সড়কের বেহাল দশা। সড়কে ছোট-বড় খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলে পানি জমে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। সেই সাথে খরায় ধুলাবালিতে যাতায়াতের বিঘ্ন ঘটছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন।

 

এ সড়কে চলাচলকারীরা জানান, এ সড়কটির পুকুর পাড়ের সামনে খুবই শোচনীয় অবস্থায় আছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

 

শিক্ষার্থীরা জানান, কলেজে আসা-যাওয়া করতে হয় এখান দিয়ে। খানাখন্দে ভরা স্থানগুলো পার হতে ভয় লাগে।

 

অটোরিক্সা চালকরা জানান, যাত্রীদের নিয়ে অনেক আতংকে চলাচল করতে হয়। ফলে খুবই সমস্যা হয়।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন জানান, আমরা এই রাস্তাটি প্রশস্ত করণসহ নতুন করে কার্পেটিং করার জন্য প্রাক্কলন প্রস্তুত করে এলজিইডি এর প্রকল্প অফিসে পাঠিয়েছি। অল্প কিছুদিনের মধ্যে অনুমোদন পাওয়া গেলে টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone