শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে ১৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে ১৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন

এলসিসিআই দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ (২০২৪-২০২৫) উপলক্ষ্যে পরিচালক পদে চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চেম্বার ভবনে বিকাল ৪টায় নির্বাচন বোর্ড-২০২৩ কর্তৃক চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

 

তন্মধ্যে এলসিসিআই জেনারেল পরিচালক পদে ১২জন ও এসোসিয়েট পরিচালক ৬জন চুড়ান্তভাবে মনোনীত প্রার্থী হয়েছেন।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন-২০২৩ এর চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ুন কবীর মিঠুল স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, এলসিসিআই জেনারেল পরিচালক পদে আলহাজ্ব শেখ আব্দুল হামিদ, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, আলহাজ্ব শাহ আলম শেখ, মোঃ সুমন খান, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ আতিকুজ্জামান সোহাগ, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হুমায়ুন কবীর সওদাগর, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু বক্কর সিদ্দিক ও এসোসিয়েট পরিচালক মোঃ মোড়ল হুমায়ুন কবীর, মোঃ এনামুল হক, মোঃ জহুরুল ইসলাম টিটু, মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ রমজান আলী সুজন, মোঃ কাওছার।

 

তিনি আরও বলেন, নির্বাচনে ১৮টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ১৫জন, সহ-সভাপতি ১জন, সিনিয়র সহ-সভাপতি ১জন ও সভাপতি ১জন রয়েছে।

 

আরও জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে জেনারেল গ্রুপের পরিচালক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

 

প্রসঙ্গত, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে জেনারেল গ্রুপের পরিচালক ১২জন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক ৬জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

 

আগামী শনিবার (২ মার্চ) এ এলসিসিআই নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। কিন্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone