শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবাসহ ১জন আসামী আটক এবং ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ৯দিন ব্যাপী মনসা মঙ্গল পদ্মপুরাণ গান অনুষ্ঠিত কিন্ডার হিল্পস্ ওয়ার্ক সংস্থার ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ
লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর শ্রদ্ধা জানাতে প্রস্তুত লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার। সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধোয়া-মোছা, মূল বেদিসহ আশপাশে আলপনা আঁকার কাজ শেষে।
আয়োজকরা বলছেন, মহান একুশের সকল অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি এবং অংশগ্রহণ কামনা করছি।
রং আর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়েছে শহীদ বেদি। রং আর তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে আলপনার অবয়ব। প্রতি বছরের মতো লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ এসব কাজ সম্পাদন করেছেন। এদিকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজক লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৪ ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্ন এর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। মহান ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, লালমনিরহাট কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ এর কর্মসূচির মধ্যে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।
প্রভাতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রভাতফেরী। মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয় সুবিধামত সময়ে মসজিদ/ মন্দির/ গীর্জায় ভাষা শহিদদের জন্য নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা। সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ২টা ৩০মিনিটে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উল্লেখ্য যে, মহান শহিদ দিবস ও আন্তুর্জাতিক মাতৃভাষাকে ঘিরে নেওয়া হবে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone