শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
সড়ক দুর্ঘটনায় মেডিকেল অফিসার ডাঃ আদিলের অকাল মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মেডিকেল অফিসার ডাঃ আদিলের অকাল মৃত্যু

লালমনিরহাট: জেলার আদিতমারী বুড়ির বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত মেডিকেল অফিসার ডাঃ আদিল। ছবি: সংগৃহীত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বুড়ির বাজারে আজ বৃহস্পতিবার ৯ জুলাই বিকাল সাড়ে ৩টায় এক মর্মাতিক সড়ক দুর্ঘটনায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এএফএম গোলাম আম্বিয়া আদিল (এমবিবিএস) মৃত্যু হয়েছে।

 

লালমনিরহাট পাটগ্রাম মহাসড়কের বুড়ির বাজারে ইজিবাইক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। পথচারীরা তাঁকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাঃ আদিল একই উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র। তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কমর্রত ছিলেন। উচ্চতর ডিগ্রীর নিতে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ডিপুটেশনে অধ্যায়নরত আছে। মাত্র ২বছর আগে বিয়ে করে ছিল।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, মেধাবী এই চিকিৎসক ৩৩তম বিসিএসের মাধ্যমে চিকিৎসক হিসেবে আদিতমারীতে কর্মরত ছিলেন। তার  অকাল মৃত্যু তাঁর সাবেক কর্মস্থল আদিতমারী উপজেলা ও খাতাপাড়ায় পরিচিত ও আত্মীয়-স্বজন  মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে। তাঁর লাশ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে রয়েছে।

 

এ ব্যাপারে আদিতমারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone