শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪০মিনিটে লালমনিরহাট রেলওয়ে গণকবরে এ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

 

পরে লালমনিরহাটের থানা রোডস্থ রত্নাই থিয়েটার কার্যালয়ে রত্নাই থিয়েটারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রত্নাই থিয়েটারের উপদেষ্টা সুপেন্দ্র নাথ দত্ত-এঁর সভাপতিত্বে অতিক্রমের আহবায়ক হেলাল হোসেন কবির-এঁর সঞ্চালনায় রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ দীপক মন্ডল, নিশিকান্ত রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহবায়ক সূফী মোহাম্মদ, সদস্য সচিব জামাল হোসেন, লালমনি থিয়েটারের সভাপতি আখতারুজ্জামান, লাল থিয়েটারের সভাপতি আব্দুল জব্বার মোল্লা, লালমনিরহাট সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন রায়, সারপুকুর যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone