শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ সবজি ও বীজ উৎপাদনে নেট হাউজ সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা এবং মাদকদ্রব্য জব্দ
‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত

‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো মজবুত করাসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর অন্তর্ভূক্তি নিশ্চিত করা, রাজনৈতিক ও নির্বাচনী পুঁজি হিসেবে অর্থ, পেশী, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (৮ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট নার্সিং কলেজের মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্দ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে শিক্ষার্থী শারমিন আক্তার শিখা-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য রিয়াজুল হক সরকার, লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ নুরুন্নাহার খাতুন, সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, নার্সিং ইন্সট্রাক্টর মোছাঃ আমিনা খাতুন, সনাক সদস্য স্বপ্না জামান, ইয়েস সদস্য সমুনা আক্তার, নার্সিং কলেজের শিক্ষার্থী ফারজানা সিগমা, শামীমা আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ। এ সময় টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলমসহ নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নারীর অধিকার রক্ষা ও তদারকির জন্য একটি স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠন, অন্য সকল মাধ্যম ও পদ্ধতির পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীবিদ্বেষী প্রচারণা বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে জাতীয় সম্প্রচার নীতিমালা সংশোধন, জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিতে রাজনৈতিক দল ও রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রর প্রচারণামূলক কার্যক্রমসহ বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। একই সাথে বক্তারা সমসাময়িক নারী ও শিশুর প্রতি দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিক্ষার হওয়ায় বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone