শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ করা হয়েছে।

‎শনিবার (৭ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শিংঝাড় ও রামখান বিওপির ২টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ভারতীয় মালামাল চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা ৩০মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পশ্চিম শিংঝাড় এবং দুপুর ১২টা ৫০মিনিটে রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার খড়েরমাঠ নামক স্থানে ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানসমূহ পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী করে যথাক্রমে- ভারতীয় জিরা ৮০কেজি ও ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ৮০টি এবং প্যান্ট পিছ ৪৮টি জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় জিরা ৮০কেজি, যার সিজার মূল্য ৮০হাজার টাকা ও ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ৮০টি, যার সিজার মূল্য ৮লক্ষ টাকা এবং প্যান্ট পিছ ৪৮টি, যার সিজার মূল্য ৫লক্ষ ৭৬হাজার টাকাসহ সর্বমোট ১৪লক্ষ ৫৬হাজার টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone