শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ
‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক

‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক

‎‎লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আবারও আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‎
‎রোববার (৮ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট আদালত চত্ত্বরের বাহিরে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।
‎
​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ‘হামার বাড়ী’ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে মোঃ মেহেদী হাসান দুপুরে লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় বের হওয়ার সময় আদালত চত্ত্বরের গেট অতিক্রম করার সাথে সাথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।

‎​আটকের বিষয়টি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করলেও নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎এ বিষয়ে কথা বলতে ডিবি পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য মেলেনি।
‎
​সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসানের এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone