শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী

ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এ সময় ১টি গরুও প্রাণ হারায়।

রোববার (২২ নভেম্বর) সকালের দিকে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ২জন হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং কুলাঘাট এলাকার বাসিন্দা মোটর সাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

​প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল দ্রুতগতির একটি ট্রাক। পথে সেটি একটি গরু বহনকারী নছিমন ও একটি মোটর সাইকেলকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন ৩টি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফজলুল হক এবং নছিমনে থাকা ১টি গরু।

​এদিকে গুরুত্বর জখম অবস্থায় ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

​লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটর সাইকেল খাদে পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone