শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট: সব প্রস্তুতি সম্পন্ন, জেলাজুড়ে উৎসবের আমেজ
দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান

অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর সেই পুরোনো অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা এবং মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। চলমান অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র মোকাবিলায় এখন কঠোর জবাব দেওয়ার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যে একটি চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তোলেন তারেক রহমান। তিনি বলেন, যারা দীর্ঘ ১৬বছর অস্ত্রের জোরে জনগণের ওপর শাসন চালিয়েছিল, তারাই আবার তৎপর হয়ে উঠছে। ২০২৪ সালের গণআন্দোলনে দেশের গণতন্ত্রকামী জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তিকে পরাস্ত করেছিল, বর্তমান প্রেক্ষাপটেও তেমনই সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

গণতান্ত্রিক অধিকারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুনমুক্ত পরিবেশের যে অর্জন পেয়েছে, তা নস্যাৎ করার অপচেষ্টা চলছে।

​এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে জানতে চান, মানুষ কি আবারও গুম-খুনের রাজনীতি, ভোটাধিকার হরণ কিংবা কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ দেবে?

​বক্তব্যের শেষে দেশ ও জনগণের অর্জিত অধিকার রক্ষায় চব্বিশের আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone