শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট: সব প্রস্তুতি সম্পন্ন, জেলাজুড়ে উৎসবের আমেজ
লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

দেশের ​উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে দিনব্যাপী সরকারি সফরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০মিনিটের দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১৫মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে উত্তরের সীমান্তবর্তী এই জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

​সফরসূচি অনুযায়ী, জেলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই আয়োজনে যোগদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঘুরে দেখবেন।

​পরবর্তী কর্মসূচিতে সরকার প্রধান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখানে স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

​দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেলে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নমূলক এসব কর্মসূচি সফলভাবে শেষ করে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে করেই তার রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone