শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ সবজি ও বীজ উৎপাদনে নেট হাউজ
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জনকে আটক করা হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘলটারী ও গংগারহাট বিওপির ২টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক এবং ইয়াবা ট্রাবলেট জব্দ করেছে।

‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৩০মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব দিঘলটারী নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট থানার তালুক খুটামারা বালাটারী এলাকার মৃত: তোফাজ্জল হোসেনের পুত্র সেলিম রহমান শাহিন (৪৫)কে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১০০পিছ এবং গাঁজা ১০০গ্রামসহ আটক করতে সক্ষম হয়।

‎এছাড়াও, একই দিন রাত ৭টায় গংগারহাট বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চান্দের বাজার নামক স্থানে টহল পরিচালনাকালীন চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী করে ভারতীয় কিং ফিসার বিয়ার ২টি বোতল এবং ইয়াবা ট্যাবলেট ১হাজার ৩শত ৬০পিছ জব্দ করা হয়।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১শত পিছ, যার সিজার মূল্য ১০হাজার টাকা, গাঁজা ১০০গ্রাম, যার সিজার মূল্য ৩শত ৫০টাকা এবং ভারতীয় বিয়ার ২টি বোতল, যার সিজার মূল্য ৫শত ও ইয়াবা ট্যাবলেট ১হাজার ৩শত ৬০পিছ, যার সিজার মূল্য ৪লক্ষ ৮হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪লক্ষ ১৮হাজার ৮শত ৫০টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone