শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ সবজি ও বীজ উৎপাদনে নেট হাউজ

সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের উৎপাদিত সুপারি স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে সরবরাহ করা হয়ে থাকে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে করে লাভবান হয়ে থাকেন লালমনিরহাটের সুপারি চাষী, খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা।

‎জানা যায়, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার ৫শত ১৪হেক্টর জমিতে ছোট-বড় আকারের সুপারি বাগান রয়েছে। এ মৌসুমে সুপারি উৎপাদন গত বছরের উৎপাদনকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় সুপারি চাষীরা।

হাট-বাজার ঘুরে দেখা গেছে, গত বছর দেশি সুপারি প্রতি পোন (৮০টি) ২শত থেকে সর্বোচ্চ ৫শত টাকায় বিক্রি হলেও এ বছর তা ১শত ৫০টাকা থেকে ২শত ৫০টাকার মধ্যে লেনদেন হচ্ছে। বড় আকারের সুপারি ২শত থেকে ২শত ৫০টাকায় বিক্রি হচ্ছে। বোয়ালপুরের ‘মজা’ সুপারি প্রতি পোন ২শত ৩০টাকা এবং সিলেটের ‘মজা’ সুপারি ৩শত ৪০টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দেশি সুপারি প্রতি কাউন (১৬ পোন) ২হাজার ৪শত থেকে ৪হাজার টাকায় বিক্রি হচ্ছে।

‎লালমনিরহাটের ফুলগাছ গ্রামের সুপারি চাষী মোঃ হযরত আলী, মোঃ সাহেব আলী বলেন, লালমনিরহাটের প্রায় প্রত্যেকটি বাড়িতেই অতিথি আপ্যায়নের জন্য সুপারি অন্যতম উপকরণ। প্রতিটি গৃহস্থের বাড়িতে বাড়িতে অতিথি এসে খালি মুখে গেলে নাকি অমঙ্গল হয়। তাই পান-সুপারি থাকতেই হবে প্রত্যেকটি বাড়িতেই। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথা এখনও বিদ্যমান রয়েছে লালমনিরহাটে। এক সময় লালমনিরহাট জেলার সুপারি চাষীরা নিজেদের প্রয়োজনে বাড়ির আশপাশের অল্প কিছু সুপারি গাছ লাগাতেন। এখন লালমনিরহাটে পাকা লাল রঙের সুপারি চাষও হচ্ছে বাণিজ্যিকভাবে।

‎কোদালখাতা গ্রামের সুপারি চাষী শ্রী সুধীর চন্দ্র রায় ও মোঃ ইয়াকুব আলী জানান, বসতবাড়ির আশপাশে এবং উঁচু জমিতে চারা লাগানোর আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফল দিতে শুরু করে সুপারির গাছ। বছরে এক-দুবার গোবর সার আর পানির সেচ দেওয়া ছাড়া আর তেমন কোনো বাড়তি পরিচর্যা করা লাগে না।

‎ভাটিবাড়ী গ্রামের সুপারি চাষী মোঃ আকবার আলী, মোঃ আচকার আলী আরও জানান, মৌসুমের শুরু থেকে দেশের বিভিন্ন জেলা থেকে লালমনিরহাটে এসে ব্যবসায়ীরা সুপারি কিনে নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা কেউ কেউ আবার সুপারি কিনে তা মাটিতে খাল করে পুতে রাখেন বা পানিতে ভিজিয়ে রাখেন। পরে পানিতে পঁচানো ওই সুপারি বিক্রি করেন প্রায় দেড়গুণ দামে।

‎ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, লালমনিরহাটের মাটি এবং আবহাওয়া সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণে এখানকার সুপারি আকারে অনেক বড় এবং সুস্বাদু হয়।

‎তিনি আরও বলেন, এ বছর সুপারির বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

‎লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, চলতি মৌসুমে জেলায় সুপারি উৎপাদন সন্তোষজনক হয়েছে। জেলা মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য অনুকূল। বাজারদর বর্তমানে কম থাকলেও আগামীতে উন্নতির সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone