শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান

তথ্য মেলা ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে” স্লোগান নিয়ে তথ্য মেলা ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক)র আয়োজনে এ মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, সনাক লালমনিরহাট সদস্য ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ডাঃ কাসেম আলীসহ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় পুরস্কার ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে তথ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

প্রসঙ্গত, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি-বেসরকারি সেবা সম্পর্কিত তথ্য পাওয়া নাগরিকের অধিকার। তথ্য অধিকার আইন কার্যকর করা এবং অবাধ তথ্য প্রবাহের লক্ষ্যে এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone