শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
পাটগ্রামে প্রথম করোনা রোগীর মৃত্যু

পাটগ্রামে প্রথম করোনা রোগীর মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ব্যক্তি পাটগ্রাম পৌরসভার বাসিন্দা।

 

গতকাল শুক্রবার ৩ জুলাই রাত ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং বিশিষ্ট কীটনাশক ও সার ব্যবসায়ী শামসুল আলম দুলাল আইসোলেশন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ কালী প্রসাদ সরকার।

 

তিনি জানান, গত ২৭ জুন তিনি করোনা উপসর্গ নিয়ে নমুনা স্যাম্পল দেন। পরে রংপুর মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় গতকাল রিপোর্ট পজিটিভ আসে।

 

ডাঃ কালী প্রসাদ আরও জানান, গতকাল করোনা সনাক্ত রোগী শামসুল আলমের সঙ্গে আমরা কথা বলি, তিনি মোটামুটি ভালো ছিলেন বলে আমাদের জানিয়ে ছিলেন। আজ রাতে হঠাৎ রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে খবর পাই। মৃত্যুর আগে ওই রোগীর শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গিয়েছিল।

 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল জানান, পাটগ্রাম উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী মারা গেলেন। এ ভাইরাস থেকে বাঁচতে আমাদের সকলের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প পথ নেই।

 

উল্লেখ্য যে, গতকাল শুক্রবার পাটগ্রাম উপজেলায় করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। একদিনে গতকাল ১৮জন নতুন করোনা সনাক্ত হয়। পাটগ্রাম উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২জনে। সেখানে এই প্রথম একজন রোগী মারা গেল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone