শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
ত্রাণ সমাচার

ত্রাণ সমাচার

জুয়েল রুহানী:

নজিরবিহীন ঘটনা এক জন্মিলো এ দেশে,

ত্রাণের নামে পকেট গরম ভিখারিরই বেশে!

দেশের এমন পরিবেশে ঘরেই থাকুন বসে,

দেখে না কেউ গরিব লোকের ঘরে কি না আছে?

 

যার ঘরে নেই দু’মুঠো চাল, লঙ্কা, লবন, ডাল,

তার ঘরে যায় আদেশ যত, নেতা বেসামাল!

ঘরে বসে খাচ্ছে কী সব? নেইকো নেতার খেয়াল,

না খেয়ে সব ঘরের কোণে, করুণ দশা বেহাল!

 

প্রাপ্য যাদের পায় না তারা ত্রাণের পণ্য বুঝে,

নেতা করে পুকুর চুরি-পেলে আরও খুঁজে।

পেটের দায়ে ঘুরছে যারা বেড়ায় খাবার খুঁজে,

রাজনীতিবিদ চশমা পড়ে-থাকে দু’চোখ বুজে!

 

কেউ বা আবার লোক দেখিয়ে বিলায় তাদের ত্রাণ,

সামনে ধরে ত্রাণ বলে সব-ক্যামেরা এ্যাকশন!

সব নেতা কী এমনি হয়?কাঁদে না যার মন,

আছে এমন অনেক নেতা উদার যাঁহার মন!

 

মন্দ-ভালো সব মিলিয়ে-নেতার বসবাস,

কেউ বা করে কষ্ট অতি-কেউ বা সর্বনাশ!

ভালোর মাঝে আলোর দিশা কালো হবে নাশ,

রাজার রাজ্যে সবাই রাজা-দেখবে বাংলাদেশ!

 

(সাপ্তাহিক আলোর মনির সম্পাদকীয় নীতিমালার সঙ্গে কবির মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত কবিতাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে কবির, সাপ্তাহিক আলোর মনি কর্তৃপক্ষের নয়। কবির নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার সাপ্তাহিক আলোর মনি নেবে না।)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone