শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
চিকিৎসকসহ ৯জন করোনায় অাক্রান্ত

চিকিৎসকসহ ৯জন করোনায় অাক্রান্ত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় লালমনিরহাট পৌরসভার থানাপাড়ায় ১জন, সাপটানায় ১জন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় ১জন, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার ১জন এবং পাটগ্রাম উপজেলার ১জন চিকিৎসক ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার ৪জন সাধারণ জনগনসহ মোট ৯জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের দেহে করোনা পাওয়া যায়।লালমনিরহাট জেলায় ১হাজার ৮শত ৫জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ফলাফল প্রাপ্ত ১হাজার ৫শত ১৬জন।  লালমনিরহাট জেলায় করোনা রোগীর সংখ্যা ১শত ১০জন এর মধ্যে ৫২জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ১জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় পাটগ্রামে মোট ৫জনসহ জেলায় ৯জন করোনা রোগীর মধ্যে মহিলা ২জন ও পুরুষ ৭জন বলে আজ সোমবার ২৯ জুন রাত সাড়ে ৯টায় লালমনিরহাট সিএস অফিস নিশ্চিত করেছেন। তবে গত ২দিনে ১৮জন করোনা রোগী লালমনিরহাট জেলায় সনাক্ত হয়েছে। দিন যতো যাচ্ছে ততই করোনা রোগীর সংখ্যা এ জেলায় হু হু করে বেড়ে যাচ্ছে। সচেতন মহল মনে করছেন সঠিক ভাবে স্বাস্থ্য বিধি না মানায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone