শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
আর্জেন্টাইন ভক্তদের বাঁধ ভাঙ্গা উল্লাস ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

আর্জেন্টাইন ভক্তদের বাঁধ ভাঙ্গা উল্লাস ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন ভক্তরা। দীর্ঘ ৩৬বছরের প্রতিক্ষার পর কাতার বিশ্বকাপে ফাইনালে পছন্দের আর্জেন্টিনা দল কাপ পেয়েছে। দীর্ঘ সময়ে এই অর্জনে লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তরা উল্লাস করেছেন।

 

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট পৌরসভা থেকে আর্জেন্টাইন ভক্ত মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ তাঁর পরিবার ও সাধারণ মানুষ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সমর্থকেরা আর্জেন্টিনা দলের আকাশী সাদা রঙের জার্সি গায়ে দিয়ে পিক আপ ও মোটর সাইকেল নিয়ে লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আবার ও মিলিত হয়। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানান।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, সেই ছোট বেলা থেকে তিনি আর্জেন্টিনা দলের ভক্ত। তিনি সমর্থকদের আরও উজ্জ্বীবিত করতে এ শোভাযাত্রাটি বের করেছেন। যতদিন বেচে থাকবেন ততদিন আর্জেন্টিনা দলকে সমর্থন দিয়ে যাবেন।

 

শোভাযাত্রায় আর্জেন্টিনার পতাকা হাতে জার্সি পরে ভুভুজেলা ও ঢোল বাজিয়ে আনন্দ-উল্লাস করেন শতাধিক আর্জেন্টাইন সমর্থক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone