শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
বৈধ প্রার্থী চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ১৪জন

বৈধ প্রার্থী চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ১৪জন

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৭ অক্টোবর)।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান সূত্রে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহার এর দিনে লালমনিরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ১জন মোঃ মতিয়ার রহমান।

 

লালমনিরহাট জেলা পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থী ৯জন, তন্মধ্যে ওয়ার্ড নং-১ এ ৬জন, ওয়ার্ড নং-২ এ ৩জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার ১জন। যা ওয়ার্ড নং-২ এ। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮জন। ওয়ার্ড নং-১ এ ৬জন, ওয়ার্ড নং-২ এ ২জন।

 

লালমনিরহাট জেলা পরিষদে সাধারণ সদস্য পদে দাখিলকারী প্রার্থীর সংখ্যা ২২জন। তন্মধ্যে ওয়ার্ড নং-১ এ ৩জন, ওয়ার্ড নং-২ এ ৯জন, ওয়ার্ড নং-৩ এ ২জন, ওয়ার্ড নং-৪ এ ৫জন, ওয়ার্ড নং-৫ এ ৩জন। সাধারণ সদস্য পদে বাতিল প্রার্থীর সংখ্যা ৪জন। যা ওয়ার্ড নং-১ এ ১জন, ওয়ার্ড নং-২ এ ১জন, ওয়ার্ড নং-৪ এ ১জন, ওয়ার্ড নং-৫ এ ১জন। আপিলে গৃহীত ১জন। যা ওয়ার্ড নং-১ এ ১জন। সাধারণ সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার সংখ্যা ৫জন। যা ওয়ার্ড নং-১ এ ১জন, ওয়ার্ড নং-২ এ ৩জন, ওয়ার্ড নং-৫ এ ১জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৪জন। এর মধ্যে ওয়ার্ড নং-১ এ ২জন, ওয়ার্ড নং-২ এ ৫জন, ওয়ার্ড নং-৩ এ ২জন, ওয়ার্ড নং-৪ এ ৪জন, ওয়ার্ড নং-৫ এ ১জন।

 

এ নির্বাচন চেয়ারম্যান পদে দলীয়ভাবে ও প্রতীকে হওয়ায় লালমনিরহাট জেলা পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী রয়েছে।

 

এদিকে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হচ্ছেন মোঃ মতিয়ার রহমান। এখন শুধু সরকারি ভাবে ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

 

অপরদিকে আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ।

 

প্রসঙ্গত, এর আগে সবশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone