শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

লালমনিরহাটের মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের তিনদীঘী মাঝাপাড়ায় মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

‎মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদ সবুজ-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশাররফ হোসেন রানা। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাটের গোশালা বাজারের মৎস্য আড়ৎ ব্যবসায়ী মোঃ আলী হোসেন, মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা ভুট্টু, এল.আর.বি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইফ, লক্ষী বস্ত্রালয়ের প্রোপ্রাইটর শ্রী অশোক শাহা। এ সময় মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone