শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
‎মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত

‎মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত

‎লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহেন্দ্রনগর ইউনিয়ন শাখা কার্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

‎মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুল হালিম চাঁদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী স্বৈরশাসকের আমলে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় মাটির সাথে গুড়িয়ে দিয়েছিলো, এই জড়বস্তুকেও তারা রেহাই দেয় নাই, তারা ভেবেছিলো আর এই অফিস তৈরি করতে পারবেনা, তখন ছিলো টিনের বিল্ডিং আর এখন তিনতলা কার্যালয় হচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী থাকেনা, হাসিনা তার উদাহরণ।

‎সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারাও কেউ কারো সাথে খারাপ ব্যবহার করবেনা, মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে ভালোবাসবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone