শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাট ডিসি অফিসে অগ্রাধিকারের ভিত্তি জাত সুইপার নিয়োগ দাও, কঠিন লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করে জাত সুইপার কর্মীদের বাতিলের পায়তারা বন্ধ কর, বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ও পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন জনগোষ্ঠীর যোগ্যতাকে অস্বীকার করার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে হরিজন অধিকার আদায় সংগঠন লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল নিয়ে প্রতিবাদ জানান।

পরিচ্ছন্ন কর্মীরা জানান, সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় হতে ৬টি পদে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হবে মর্মে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪৫জন হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী পদে আবেদন করেন। কিন্তু গতকাল শুক্রবার লিখিত পরীক্ষা নেয়া হলে একজনও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী উত্তীর্ণ হয়নি বলে অভিযোগ করা হয়। অর্থের বিনিময়ে অন্য সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী নেয়া হচ্ছে বলে লালমনিরহাট জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ করেন তারা।

মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone