শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত

শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের পূর্ব সাপটানা বানিয়ারদিঘী শ্রীশ্রীঅনুকুল মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী অশ্বিনী চন্দ্র দেবনাথ-এঁর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার বর্মন (সহ-প্রতি ঋত্বিক)। এতে বিশেষ আলোচক ছিলেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সচিব শ্রী নিরঞ্জন চন্দ্র দেবনাথ (সহ-প্রতি ঋত্বিক)।

এর আগে মহোৎসব ও শ্রী মন্দিরের উদ্বোধন করেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লালমনিরহাট বানিয়াপট্টির শ্রী দুলাল কর্মকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়। সার্বিক সমন্বয়ক সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ শ্রী দিলীপ চন্দ্র রায়। এ সময় অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone