শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
বি.ডি.আর কল্যাণ পরিষদের অভ্যান্তরীন আলোচনা সভা অনুষ্ঠিত

বি.ডি.আর কল্যাণ পরিষদের অভ্যান্তরীন আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট বি.ডি.আর কল্যাণ পরিষদের অভ্যান্তরীন আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ দিলপেয়ার রহমান মিন্টু-এঁর সভাপতিত্বে সাইফুল ইসলাম মন্টু-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন, সভাপতি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বি.ডি.আরের চাকুরীচ্যুত বিভিন্ন পদবি’র সদস্যরাও বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, বি.ডি.আরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও পুনর্বহাল করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

 

বক্তারা আরও বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পিলখানা হত্যা স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয়, তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বিতর্কিত ধারাটি রয়েছে তা বাতিল করা আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে দীর্ঘ ১৭বছর পর জামিনে মুক্তি পাওয়া বি.ডি.আর সদস্য শচীন্দ্র নাথ রায়কে বি.ডি.আর কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone