শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১ ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গরু জব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে ‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত “ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভেজাল ভূট্টা বীজ বিক্রির দায়ে ৪জন ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভেজাল ও অনিবন্ধিত বীজ বিক্রির দায়ে ৪জন ব্যবসায়ীর ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

 

বুধবার (১২ নভেম্বর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় ভ্রাম্যমান আদালতে এসব জনিমানা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।

 

জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন- পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের সেলিম জাহাঙ্গীর, ললিতারহাট এলাকার আব্দুল হামিদ, একই এলাকার কাশেম আলী এবং মাহবুব আলম।

 

জানা গেছে, আসন্ন ভূট্টা মৌসুমে বীজ সংগ্রহ করতে বাজারগুলোতে ভিড় করছেন চাষিরা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভেজাল ও অনিবন্ধিত বীজ বিক্রি করে হাতিয়েন নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ভেজাল বীজ কিনে প্রতারিত হচ্ছেন চাষিরা। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ও পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। এ সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় ৪জন ব্যবসায়ীর ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, বীজের মান বজায় রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone