শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় লালমনিরহাটের পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের আয়োজনে এ সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম লিটন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এ্যাডঃ নজরুল ইসলাম সরকার, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হাসান মজনু, ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাজেদুল পাটোয়ারী সাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন, লালমনিরহাট পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। জনগণের ভালোবাসার জবাব দিতে আমি কাজ করতে চাই কেবল জনগণের জন্য।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালামের নেতৃত্বে আয়োজিত বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযানে হাজারও নারী-পুরুষের ঢল নামে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone