শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় শীসাসহ ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় শীসাসহ ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরের ভারতীয় মালামাল শীসাসহ WB785576 ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি।

 

জানা যায়, স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)র বুড়িমারী বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আজহারুল ইসলাম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল শীসা সাদৃশ্য বস্তুুসহ WB785576 ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়।

 

আটককৃত ড্রাইভারের নাম সমির পাল। তার পিতা- গৌরাঙ্গ পাল।

 

আটককৃত দ্রব্য সামগ্রীর সিজার করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর সহকারী কাস্টমস কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ।

 

আটককৃত মালামালের পরিমান ও সিজার মূল্য- (ক) শীসা সাদৃশ্য বস্তুু ২৭২কেজি×৪০০=১,০৮,৮০০টাকা। (খ) বাংলাদেশী OSIKIN 80 ট্যাবলেট ১৫০০পিস×৪২৫=৬,৩৭,০০০টাকা। (গ) বাংলাদেশী OSIMERT 80 ট্যাবলেট ১৫০০পিস×৩৩৩= ৪,৯৯,৫০০টাকা। (ঘ) ভারতীয় টাটা ট্রাক (WB785576) ইঞ্জিন নাম্বার (19178) চেসিস নম্বর (61987) ১টি×২৫,০০,০০০=২৫,০০,০০০ টাকা৷ আটককৃত দ্রব্য সামগ্রী সর্বমোট সিজার মূল্যঃ ৩৭,৪৫,৮০০টাকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone