শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত

কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত

লালমনিরহাটে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট এলজিইডির ভিআইপি হলরুমে দৈনিক কালবেলা লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা ও তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি গোকুল রায়-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক আনোয়ার হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলি স্টার লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়, দৈনিক সংগ্রাম লালমনিরহাট প্রতিনিধি লাভলু শেখ, মাইটিভি লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ শাহরিয়ার, আরটিভি লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাপ্তাহিক লালমনির কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান বাবু, দৈনিক নিরপেক্ষ লালমনিরহাট প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক কালবেলা হাতীবান্ধা প্রতিনিধি তমাল রায়, দৈনিক কালবেলা লালমনিরহাট প্রতিনিধি এসকে সাহেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম, দৈনিক কালবেলা কালীগঞ্জ প্রতিনিধি নুরুল ফেরদৌসসহ লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে অতিথিবৃন্দ দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য কামনা করেন। পরে পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone