শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
বিশ্ব ডিম দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব ডিম দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশন লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম-বার, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সরোয়ার জামান, ভেটেরিনারি অফিসার মোঃ এনামুল হক, জেলা ট্রেইনিং অফিসার মোঃ মুহিব্বুর রহমান, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারহান তানভীর উল্লাস, এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন লালমনিরহাটের সভাপতি মোঃ মুন্না প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশনের সকল কর্মকর্তা-কর্মচারী, খামারি, ব্যবসায়ী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি লালমনিরহাটের কালেক্টরেট মাঠের সামনে থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে সাধারণ জনগণের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone