শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের শতবর্ষ উপলক্ষে “ঐন্দ্রী” এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের শতবর্ষ উপলক্ষে “ঐন্দ্রী” এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “ঐন্দ্রী” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের থানা রোডস্থ কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী দুলাল কর্মকার-এঁর সভাপতিত্বে সাধারণ সদস্য অলোক অধিকারী-এঁর সঞ্চালনায় উন্মোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় প্রমুখ। এ সময় কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সহ-সাধারণ সম্পাদক সুমন সাহা, দপ্তর সম্পাদক সুপেন দত্ত, সাধারণ সদস্য বাদল সাহা শোভনসহ অন্যান্য সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বস্ত্রদান ও পুরস্কার বিতরণী, নাটক মহিষাসুর বধ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় লালমনিরহাটের থানা রোডস্থ কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী দুলাল কর্মকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শ্রী শিবেন্দ্র নাথ রায় কার্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, শতবর্ষে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দির (১৯২৫-২০২৫)। এটি লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের থানা রোডে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone