শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত

দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত

লালমনিরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের সাপটানা রোড দেববাড়ী পূজা মন্দির এ দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র আয়োজনে এ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন এ্যাম্বাসী অব হাঙ্গরেী ঢাকার কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক, সুইডেনের বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাঁকন, এ্যাম্বাসী অব হাঙ্গেরী চট্টগ্রামের কনসাল মোখলেসুর রহমান লেনিন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিযা, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেনসহ দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র ভক্ত স্বজনমন্ডলী উপস্থিত ছিলেন।

 

এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ৪শত ৬৭টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone