শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে নর্থ কিং এর পৃষ্ঠপোষকতায় নবাবেরহাট আদর্শ ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক পাটোয়ারী সাজু, আফজাল হোসেন, আব্দুস সালাম। বক্তব্য রাখেন খেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন প্রমুখ। এ সময় নবাবেরহাট আদর্শ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা কেবল বিনোদন বা শরীলর্চ্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।

 

খেলায় লালমনিরহাট মর্নিং স্টার একাদ্বশ ও কুড়িগ্রাম একাদ্বশ মুখোমুখি হয়। ফাইনাল খেলায় লালমনিরহাট মর্নিং স্টার একাদ্বশ ১-০ গোলে জয়লাভ করে। লালমনিরহাট মর্নিং স্টার একাদ্বশ জয়লাভ করেছে।

 

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone