শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুলআল্লাহ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে- আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের শহীদ সোহরাওয়ার্দী মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কাজী মাওঃ মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মাওঃ মোঃ মফিদুল ইসলাম মিন্টুসহ লালমনিরহাট জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী (সাঃ)-এর দেখানো আদর্শ মেনে চললেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

 

উল্লেখ্য যে, আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone