শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটের পাটোয়ারী মার্কেটে স্বপ্ন’র নতুন আউটলেট শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটোয়ারী মার্কেটে স্বপ্ন’র নতুন আউটলেট শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এর নতুন আউটলেটের যাত্রা শুরু হলো লালমনিরহাটের গোশালা বাজার রোডের পাটোয়ারী মার্কেটে।

 

শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় নতুন এ আউটলেটের ফিতাকেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী, স্বপ্ন বাজার পাটোয়ারী মার্কেটের ডিলার মোঃ মোবাশ্বের হোসেন খন্দকার, আবু হেনা মোঃ মোস্তফা কামাল, স্বপ্ন বাজারের ম্যানেজার মোঃ রোকুন্নাজামান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব শাহজাহান আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন হাজী এন্টারপ্রাইজের আলহাজ্ব জাহিদুল ইসলাম। এ সময় লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লালমনিরহাটের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, এ আউটেলেটে। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone