শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার!

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার!

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১২ মে) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এ দিন স্বতন্ত্র ইন্দ্রানী ভট্টাচার্য্য প্রার্থিতা প্রত্যাহার করেন বলে লালমনিরহাট জেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন।

 

লালমনিরহাট সদর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং এর রিটার্নিং অফিসার বরাবরে ইন্দ্রানী ভট্টাচার্য্য স্বাক্ষরিত লিখিত আবেদনপত্রে উল্লেখ করেন, “আমি নিম্নস্বাক্ষরকারী একজন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়‍্যারম্যান পদপ্রার্থী। আমি পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে সুস্থ্য মস্তিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করিলাম। অতএব বিধায় প্রার্থনা এই যে, আমাকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করে বাধিত করিবেন।”

 

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রোববার (৫ মে) মনোনয়নপত্র বাছাইয়ে ২জনের প্রার্থিতা বৈধতা পায়।

 

এ উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর তালিকায় রয়েছেন ১জন। তিনি হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন জানান, আজ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী রয়েছেন।

 

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- মোঃ ইকবাল হোসেন (মামুন), মোঃ কামরুজ্জামান সুজন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- মোঃ হেলাল হোসেন, শ্রী হৃদয় চন্দ্র বর্মন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ এরশাদুল করিম, মোঃ শিপ্লু হোসেন, মোঃ আশরাফ আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- লতিফা বেগম।

 

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৫হাজার ৫শত ৭২জন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সোমবার (১৩ মে) আর ভোটগ্রহণ হবে বুধবার (২৯ মে)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone