শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাটে ভাইস চেয়ারম্যান হলে গতানুগতিক ধারাকে পরিবর্তন ঘটাবে হেলাল হোসেন কবির

লালমনিরহাটে ভাইস চেয়ারম্যান হলে গতানুগতিক ধারাকে পরিবর্তন ঘটাবে হেলাল হোসেন কবির

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির।

 

এ বিষয়ে হেলাল হোসেন কবির বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলা পরিষদকে সাজাতে ও সাধারণ মানুষের সঠিক সেবার ফিরে দিতে কাজ করবো, সেই সাথে এই এলাকায় সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য জনগণের মতামত নিয়ে কর্তৃপক্ষের সাথে জোড়ালো ভূমিকা পালন করে যাবো। বিশেষ করে লালমনিরহাট উন্নয়নের ১২দফা দাবি বাস্তবায়নের আন্দোলনের যে দাবিগুলোর আদায় হয়নি তার জন্য কর্তৃপক্ষের সাথে জোড়ালো ভূমিকা রাখার চেষ্টা করবো।

 

তিনি  দলমত নির্বিশেষে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে আরও বলেন, এখানে বেকারদের কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরে লালমনিরহাটের গা ঘেঁষে থাকা ভারতের সীমান্ত তিস্তা ও ধরলা পাড়ের মানুষদের কথা চিন্তা করে পত্রিকায় লেখালেখিসহ বিভিন্ন সামাজিক আন্দোলন করে আসছি, লালমনিরহাট নিয়ে মনের ভিতর স্বপ্ন দেখি, মাদকসহ সকল সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবো এবং সরকারের উন্নয়নের ধারাকে বজায় রাখবো, জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চলতি গতানুগতিক ধারাকে পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ, প্রিয় ভোটারদের উদ্দশ্যে বলছি ভোট সেন্টার গিয়ে ভোট কাউকে না কাউকে তো দিতে হয় আমাকে ভোট দিয়ে জয় করলে আমি আমার মেধা ও শ্রম লালমনিরহাট সদর উপজেলাবাসীর জন্য উৎসর্গ করবো।

 

জানা যায়, হেলাল সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের সাথে জড়িত আছেন এবং বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন। তরুণ এই মানুষটি বহুদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কথা পত্রিকায় লেখনির মাধ্যমে তুলে ধরেছেন সকলের কাছে। সাধারণ মানুষের সুখ-দুঃখ নিয়ে বেশ জোড়ালো সাংবাদিকতায় মেথে থাকেন। যার কারণে কয়েকবার নিজেকেই খবরের শিরোনাম হতে হয়েছিলো। টাকার কাছে নিজের পেশাকে বিক্রি না করে প্রতিবেদন করেছেন শক্ত হাতে। এমন কিছু প্রতিবেদন প্রকাশ করায় ২০১২ সালে ১৭ ডিসেম্বর রাতে সন্ত্রাসীরা তাকে জবাই করে ফেলে রেখে যায়। মহান সৃষ্টিকর্তার রহমতে, তিনি বেঁচে গেছেন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যেন তার হৃদয়ে গেঁথে গেছে। বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে চলছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone