শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এস, আর শরিফুল ইসলাম রতন, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক তালাশ টাইমস, প্রভাতী সংবাদ, সমাজ দর্পন২৪.কমের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সহসাধারণ সম্পাদক সাইদ বাদশা বাবু, কার্যকরী সদস্য ও স্বাধীন নিউজের লালমনিরহাট প্রতিনিধি আলম মিয়া। এ সময় মোগলহাট ইউনিয়নের কর্ণপুর যুব সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে একটি ক্রিকেট সেট (ব্যাট, প্যাড, হেলমেট, গার্ড, হ্যান্ড গ্লোবস, ষ্টাম্প, বলসহ আনুষঙ্গিক) ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় যুব সমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়েছে। সমাজের দ্বায়বদ্ধতা থেকে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্যোগ নিয়ে মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় কর্ণপুর যুব সংঘকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone