শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে এ আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা কমিশনার খুরশীদুজ্জামান আহমেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সভাপতি মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলা সভাপতি মাহমুদা মাসুম। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সম্পাদক মোজাম্মেল হক, স্কাউট সদস্য মিনহাজুল ইসলাম, কাব সদস্য জান্নাতুল, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলা সম্পাদক একরামুল হক সরকার, কমিশনার আলেয়া ফেরদৌসী, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কাউন্সিলর প্রতিনিধি সেকেন্দার আলী, ডিআরডি মুক্তা লাল রায় ঈশোর, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সহ-কমিশনার ফেরদৌসী বেগম বিউটি, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone