শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়া রোধ নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা কমিটির বাস্তবায়নে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে  স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)র সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, লালমনিরহাট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবেদা খাতুন, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। এ কর্মশালায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone