শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
লালমনিরহাট গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

লালমনিরহাট গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১মিনিটে লালমনিরহাট রেলওয়ে গণকবরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে এ মোমবাতি প্রজ্বলন, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হয়।

 

মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, সাখাওয়াত হোসেন সুমন খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আহবানে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ৪, ৫ ও ৬ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী ও বিহারীদের দ্বারা বর্বর ও নৃসংশতায় আক্রান্ত হয় লালমনিরহাটের মানুষ।

 

এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা উন্মত্ত হয়ে গণহত্যা শুরু করে। এই বর্বর নৃসংশ গণহত্যার শিকার হন রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, পুলিশ কর্মকর্তাসহ রেলওয়ে ডিভিশনের অগণিত কর্মকর্তা-কর্মচারী।

 

লালমনিরহাটের মাটি সেই সময়ে রক্তে রঞ্জিত হয়ে উঠে, বাতাস ভারি হয়ে উঠে স্বজন হারানোর আহাজারীতে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone