শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
খাদ্যগুদাম চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

খাদ্যগুদাম চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আলোর মনি রিপোর্ট: সরকার নির্ধারিত দামে কৃষকদের পর্যাপ্ত সার দিতে হবে, কৃষি উপকরণের দাম কমাতে হবে, ভূমিহীন কৃষক সহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড দিতে হবে, উৎপাদিত ফসলের লাভজনক দাম দিতে হবে, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্রে ও খাদ্যগুদাম চালু করার দাবিতে দাবি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দাবি দিবস পালন করা হয়।

 

সভায় বক্তব্য রাখেন সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, সহসম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, দাবি সমূহ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় প্রমুখ।

 

সমাবেশ শেষে দাবি সমূহ মেনে নেওয়ার জন্য লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone