শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত

আলোর মনি রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলায় রক্তঝরা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মহান স্বাধীনতা দিবসের মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নির্ভীক বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের, যাদের অনন্য অবদান এবং সুমহান আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

জাতির গৌরবোজ্জ্বল এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে (সকাল ৬টা ১মিনিটে) লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক, রেলওয়ে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু জাফর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আকমল হোসেন আহম্মেদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। এ সময় সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর প্রমুখ। এ সময় সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone