শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটের নদীগুলোর চরে চাষ হচ্ছে বোরো ধান ‎লালমনিরহাটে নতুন দিনের ভাবনা বিনিময় অনুষ্ঠিত র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত ‎লালমনিরহাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে; নিরাপত্তা নিয়ে উদ্বেগ কৃষকেরা আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা ‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫ দিন ব্যাপী যাত্রা উৎসব ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫ দিন ব্যাপী যাত্রা উৎসব ২০২২

আলোর মনি রিপোর্ট: ২০-২৪ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের পূর্ব সাপটানা (নয়ারহাট)স্থ পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয় মাঠে মন্দিরা ও বাংলাদেশ যাত্রা ফেডারেশনের আয়োজনে কে.এম.পি ব্লক এন্ড ব্রিকস প্লান্ট, মা কসমেটিকস, সীমান্ত ফাউন্ডেশনের সৌজন্যে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫ দিন ব্যাপী যাত্রা উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লেখক, গবেষক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। উদ্বোধক ছিলেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সেক্রেটারী জেনারেল অ্যাড. হাসান কবীর শাহীন। সম্মানিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, বাংলাদেশ যাত্রা ফেডারেশনের মোহাম্মাদুল হক মুকুল, যাত্রা উৎসব-২০২২ প্রধান সমন্বয়কারী উত্তম কুমার রায়, সমন্বয়কারী প্রদীপ কুমার রায়, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, যাত্রা উৎসব-২০২২ উপলক্ষে মঞ্চস্থ হচ্ছে- জীবন নদীর তীরে, দেবী সুলতানা, অনুসন্ধান, একটি পয়সা ও সুলতানা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone